Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
এপ্রিল ১৫, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

দীর্ঘ ১৬ বছর পর সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় মোট ৬৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। নিবন্ধিত পরীক্ষার্থীদের মধ্যে ১৯৮ জন অনুপস্থিত রয়েছে। এর মধ্যে ছাত্রী রয়েছে ১৩৭ জন এবং ছাত্র ৬১ জন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর বৃত্তি পরীক্ষায় মোট ১৯৯ জন ছাত্র এবং ২৯৯ জন ছাত্রী অংশ নিয়েছে। উপজেলার সরকারি এস.এম. মডেল উচ্চ বিদ্যালয় ও এ.কে. ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বিষয়ে কয়েকজন অভিভাবক জানান, বৃত্তি পরীক্ষাটি আরও আগে অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের জন্য সুবিধা হতো। বর্তমানে ষষ্ঠ শ্রেণির পড়াশোনার চাপ থাকায় শিক্ষার্থীদের জন্য পরীক্ষা প্রস্তুতি কিছুটা কঠিন হয়ে পড়েছে। তবে দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা আবার চালু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার কেন্দ্র পরিদর্শন করে বলেন, ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীরা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস জানান, সুন্দর ও ভালো পরিবেশে এ উপজেলার ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোনো কেন্দ্র থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।