Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভিডব্লিউবি কার্ডের টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি ইউপি সদস্যের

গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই ২১, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের সাতপাড় ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দীপঙ্কর বিশ্বাসের বিরুদ্ধে ভিডব্লিউবি (VWB) কার্ডধারীদের টাকা আত্মসাতের অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে লিখিত প্রতিবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

লিখিত আবেদনে দীপঙ্কর বিশ্বাস উল্লেখ করেন, সম্প্রতি তার বিরুদ্ধে সাতপাড় ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান প্রণব বিশ্বাস (বাপী) ১৪৪ জন ভিডব্লিউবি কার্ডধারীর কাছ থেকে প্রতি মাসে ২০০ টাকা করে মোট ২৮ হাজার ৮০০ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেন, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

তিনি বলেন, ভিডব্লিউবি কার্যক্রম সরকারি বিধিমালা অনুযায়ী ট্যাগ অফিসার ও ইউনিয়ন পরিষদের তদারকিতে স্বচ্ছভাবে পরিচালিত হয়। সুবিধাভোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ বা আত্মসাতের অভিযোগের কোনো ভিত্তি নেই।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ভিডব্লিউবি সুবিধাভোগীদের ব্যাংক হিসাব সংক্রান্ত কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক ও দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হয়। এ বিষয়ে ব্যক্তিগতভাবে একজন ইউপি সদস্যের কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই।

দীপঙ্কর বিশ্বাস অভিযোগ করেন, রাজনৈতিক আক্রোশ ও ব্যক্তিগত প্রতিহিংসার কারণে অপসারিত চেয়ারম্যান প্রণব বিশ্বাস (বাপী) তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এনেছেন।

তিনি অভিযোগটি বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান। পাশাপাশি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ দায়েরের ঘটনায় প্রণব বিশ্বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত প্রণব বিশ্বাস (বাপী)-এর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।