Nabadhara
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীসহ আটক ৪

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার খোট্টাপাড়া এলাকার মো. জুয়েল রানা (২৮) ও মো. জাহিদুল ইসলাম (৪৮) এবং রামচন্দ্রপুরপাড়া এলাকার দুই নারী।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপ চলছে—এমন সন্দেহে স্থানীয় কয়েকজন বাসিন্দা সেখানে যান। এ সময় তাঁরা মামুন নামের এক ব্যক্তিসহ পাঁচজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে।

তবে মামুন দাবি করেন, বিষয়টি মীমাংসার জন্য তিনি ওই বাসায় গিয়েছিলেন। সেখানে গিয়ে ঘটনা দেখে তিনিই পুলিশকে খবর দেন। তাঁকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে মামুন বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর বলেন, আটক চারজনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় অভিযোগ এনে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মামুনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।