Nabadhara
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদক প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি রেজু

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু বলেছেন, মাদক প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক কারবারি ও মাদকসেবীরা সমাজের শত্রু। যেকোনো মূল্যে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রোববার (৪ অক্টোবর) আত্রাই থানা আয়োজিত মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এমপি রেজু বলেন, মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিরুদ্ধে কোনো আপসের সুযোগ নেই। মাদকের পাশাপাশি বাল্যবিয়ে, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিহত করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের জীবনকে বিকশিত করতে হবে। আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারলে দেশও উন্নত হবে। পাশাপাশি সাইবার অপরাধসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে নিজেদের দূরে রাখতে হবে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট ও সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।

সভায় আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল ও আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

এর আগে এমপি শেখ রেজাউল ইসলাম রেজু নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর ও আত্রাই অংশে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে নিজস্ব অর্থায়নে নির্মিত দুটি পুলিশ বক্স উদ্বোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।