Nabadhara
ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি 
অক্টোবর ৫, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি 

আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে কাঠালিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় কাঠালিয়া থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কাঠালিয়া থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান।

সভায় আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কাঠালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, এসআই মোঃ সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন, উপজেলা পূজা ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাস, কাঠালিয়া উপজেলা পূজা ফোরামের আহ্বায়ক তপন হাওলাদার, সদস্য সচিব শিশির হাওলাদারসহ উপজেলার ৪৭টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্যরা।

কাঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবার ৪৭টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। পূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সতর্ক ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।