Nabadhara
ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ৫, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখ (৩০) ও তার ভাই নয়ন শেখ (৪০)কে গ্রেফতার করেছে এসআরবি-৬।

সোমবার (৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স।

এসআরবি-৬ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ভাটিয়াপাড়া ক্যাম্পের সহযোগিতায় রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এলাকা থেকে এসকেন শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তার ভাই নয়ন শেখকেও গ্রেফতার করা হয়। পরে তাদের নড়াগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে নড়াগাতী থানার এসআই মুরাদ হোসেন ও হাসান পুটিমারী বাজার এলাকা থেকে এসকেন শেখকে গ্রেফতার করেন। খবর পেয়ে তার স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এসকেনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এসকেন শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং মাদক সংক্রান্ত নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। ঘটনার পরদিন ২৩ সেপ্টেম্বর সকালে পুটিমারী ঈদগাহের গেটের সামনে থেকে আসামির ফেলে যাওয়া হাতকড়াটি উদ্ধার করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বলেন, এসআরবি-৬ এসকেন শেখ ও তার ভাই নয়ন শেখকে গ্রেফতার করেছে। সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।