Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বাবার কোলে ঘুমন্ত অবস্থায় ১০ মাসের শিশু নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার কোলে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী রায়হান নামের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ রায়হান ওই গ্রামের রাসেল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রাসেল খান তাঁর শিশুসন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী রুমা বেগম ঘরের বাইরে ঝাড়ু দেওয়া ও লেপার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে সন্তানকে দেখতে না পেয়ে তিনি স্বামীকে ডেকে জাগিয়ে তোলেন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। শিশুটিকে না পেয়ে পুকুরের পানি সেচে তল্লাশি চালানো হয় এবং এলাকায় মাইকিং করা হয়। তবে এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।