Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক ও সমাজসেবক এমবি আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলার ২ নম্বর দাদপুর ইউনিয়নের বারিক মুন্সীর মোড়ে ব্রিটিশ বাংলাদেশি ড. নুরুল করিম একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে বক্তব্য দেন।

বক্তারা বলেন, এমবি আলম একজন সিনিয়র সাংবাদিক ও সমাজসেবক। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। নোয়ান্নই ইউনিয়নে এক প্রতিবন্ধী যুবককে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

বক্তারা জানান, সম্প্রতি নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের উত্তরে চুরির অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও সাংবাদিক এমবি আলম তাঁর ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওতে তাঁকে নির্যাতিত ব্যক্তির পক্ষে কথা বলতে এবং উত্তেজিত জনতাকে আইন নিজের হাতে তুলে না নিয়ে ওই যুবককে পুলিশের কাছে হস্তান্তরের আহ্বান জানাতে দেখা গেছে বলে দাবি করেন তাঁরা।

পরে ওই যুবকের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রকাশিত ভিডিওর সূত্র ধরে পুলিশ চারজনকে শনাক্ত করে আদালতে পাঠিয়েছে বলে মানববন্ধনে জানানো হয়। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বক্তারা আরও বলেন, এমবি আলম সাংবাদিকতার পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। মসজিদ, স্কুল, পাঠাগার, যাত্রীছাউনি প্রতিষ্ঠা এবং নারীদের কর্মমুখী করতে সেলাই প্রশিক্ষণের উদ্যোগসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান রয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।

মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবি জানান। একই সঙ্গে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তাঁরা বলেন, কোনো পক্ষের প্ররোচনায় নয়, বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন করতে হবে। অপরাধ ও অনিয়মের সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব বলেও মন্তব্য করেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।