Nabadhara
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর দাগনভূঞায় জোড়া শহীদের স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন

ফেনী প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

মহান স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও ফেনীর দাগনভূঞার পিতা-পুত্র দুই শহীদ মুক্তিযোদ্ধার কোনো সন্ধান মেলেনি। জোড়া শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার দুপুরে দাগনভূঞার তুলাতলি বাজারে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা সাইফ উদ্দিন ও তার মা রহিমা খাতুন। দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের পাঠান বৈদ্য বাড়ির বাসিন্দা ছিলেন আদু মিয়া ও তার ছেলে কালা মিয়া। তাঁরা চট্টগ্রামের কালুরঘাট এলাকার একটি জুট মিলে চাকরি করতেন। ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করার পর তাঁরা চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। এরপর থেকে পিতা-পুত্রের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্থানীয়রা জানিয়েছিলেন, তাঁরা মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন। আদু মিয়ার একমাত্র পুত্র কালা মিয়া শহীদ হলেও কন্যা রহিমা খাতুন এখনো পিতা ও ভাইয়ের স্বীকৃতির অপেক্ষায় আছেন। স্বামী ও পুত্রশোকে কাতর আমেনা বেগম কয়েক বছর পর স্ট্রোক করে মারা যান।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, শহীদ পরিবারের স্বীকৃতি আদায়ের জন্য তাঁরা আগেও প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু পরিবারের অজ্ঞতা ও সংশ্লিষ্টদের অসহযোগিতার কারণে স্বীকৃতি মেলেনি। তাঁরা বর্তমান সরকারের কাছে দাবি জানান, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদ পরিবার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। কোনো আর্থিক সাহায্য বা রাষ্ট্রীয় ভাতা নয়, শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে শহীদ পরিবারের স্বীকৃতিই তাঁদের একমাত্র দাবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।