Nabadhara
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। উপজেলা বিআরডিবি কর্মকর্তা আফসানা জাহান কাকলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন। সভায় মুখ্য আলোচক ছিলেন সহকারী অধ্যাপক মতিউর রহমান।

এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি ও উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম।

আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গানের আসর এবং শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও সুধীজনের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ ছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সড়কে পতাকা সজ্জিতকরণ, ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।