Nabadhara
ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে ছিল গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান, কৃমিনাশক ওষুধ বিতরণ, প্রাণিসম্পদবিষয়ক প্রচার-প্রচারণা, প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় খামারি ও সাধারণ মানুষের গবাদিপশু এবং হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ওষুধ দেওয়া হয়। পাশাপাশি প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে খামারিদের সচেতন করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী এ হালিম খান, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস দাস, সমবায় কর্মকর্তা লতিফা আক্তার, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির ও সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে এ ধরনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।