Nabadhara
ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় পুলিশের গাড়ির সামনেই আওয়ামী লীগের মশাল মিছিল

বরগুনা প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা প্রতিনিধি

বরগুনায় পুলিশের গাড়ির সামনেই মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বরগুনা পৌর এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা জেলা স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শেখ রাসেল চত্বর, ফার্মেসি পট্টি ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে নাথপট্টি লেকের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তাঁরা।

মিছিল চলাকালে ঘটনাস্থলে পুলিশের একটি গাড়ি উপস্থিত ছিল। ওই গাড়িতে বরগুনা সদর থানার ওসি (তদন্ত) অবস্থান করছিলেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, “মিছিলটি বেশ বড় ছিল। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।