Nabadhara
ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালি

আমতলী (বরগুনা) প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই’—এ স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শহরের ডাকবাংলো চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনার উপপরিচালক রূপ কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ এনএসএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

র‌্যালিতে রংবেরঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে শতাধিক নারী-পুরুষ ও যুব সদস্য অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।