Nabadhara
ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজী জাহিদ সভাপতি, রেজাউল সম্পাদক,তালা উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের কমিটি গঠন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি‌
নভেম্বর ২৮, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক গাজী জাহিদুর রহমান সভাপতি এবং সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ রেজাউল ইসলাম সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে শহীদ কামেল মডেল হাইস্কুলে সংগঠনটির ২০২৫-২০২৬ অর্থবছরের ১০ম বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সহকারী অধ্যাপক এম এম মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ সাইদুর রহমান এবং পরিচালক সহকারী অধ্যাপক আহসান হাবীব ও মো. মঞ্জুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান। কমিটির কোষাধ্যক্ষ স্বপন মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, পরিদর্শক রামেন্দু বাছাড়, কালবের জেলা ব্যবস্থাপক মামুনুর রহমান মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রেডিট ইউনিয়নের সম্পাদক গাজী জাহিদুর রহমান, পরিচালক অধ্যাপক মুজিবুর রহমান ও সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেখ রেজাউল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর রহমান, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান ও আকবর হোসেন, তালা কালব অফিসের উপজেলা ব্যবস্থাপক মো. রেজোয়ান হোসেন এবং প্রোগ্রাম অফিসার সুবর্ণা দত্তসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।