Nabadhara
ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৮ দফা বাস্তবায়নের দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের মশাল মিছিল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল থেকে তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হান্নান শেখ, শ্রমবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শেখ, যুব ও ক্রীড়া সম্পাদক সুমন হোসেন বাচ্চু, সদস্য ফরমান মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, যুবলীগ নেতা শেখ কাইয়ুম হোসেন ও হায়দার হাজরা এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।