Nabadhara
ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের শিরোপা বোয়ালমারীর ঘরে

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডা. মোহাম্মাদ শাহ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মোহাম্মদপুর ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালমারী ফুটবল একাদশ।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’ স্লোগান সামনে রেখে পাকুড়িয়া ও শিয়ালদী গ্রামের যুবসমাজ এ টুর্নামেন্টের আয়োজন করে।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই চলে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বোয়ালমারী ফুটবল একাদশ। রানার্সআপ হয় মোহাম্মদপুর ফুটবল একাদশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক, মেডিসিন বিশেষজ্ঞ ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোহাম্মাদ শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সচেতন মহলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তরুণদের মাঠমুখী করতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. মোহাম্মাদ শাহ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের মাজহারুল আনোয়ার, সমাজসেবক ফরিদুল ইসলাম, বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক আব্দুল আলীম খান এবং ক্রীড়া সংগঠক আশিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলায় ধারাভাষ্য দেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ ছাড়া কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য শ্রেষ্ঠ খেলোয়াড়সহ নির্বাচিত খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

বিকেল থেকেই খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। শত শত দর্শকের উপস্থিতিতে মাঠটি পরিণত হয় ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।