Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যা নদীর ইলিশ ও স্বরূপকাঠীর ঐতিহ্য মেলা শুরু

স্বরুপকাঠি ( পিরোজপুর) প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন স্বরূপকাঠী (ট্যুয়াস) এর আয়োজনে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠী মন্দিরের মাঠে প্রথম পর্যায় (শুক্র ও শনিবার) দুই দিন ব্যাপী মেলা শুরু হয়েছে আজ।সকালে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে ইলিশ ও ঐ‌তিহ্য মেলা। মেলায় স্বরূপকাঠীর সন্ধ্যা নদীর ইলিশের পাঁচ ধরনের রান্না, ফুল ও ফলের চারা, বেত শিল্প, কাঠ শিল্প, হাতে ভাজা মুড়ি, হোগলের পায়েস, স্বরূপকা‌ঠি‌তে উৎপাদিত প্লাস্টিকের বিভিন্ন পন্য এবং সুপারি খোলের তৈরি বিভিন্ন তৈজসপত্র দেখা যায়। স্বরূপকাঠীর ঐতিহ্য আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগানে দেশের বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসা ভ্রমন পিপাসু পর্যটকরা মেলার স্টলগুলে ঘুরে ঘুরে দেখেন এবং সন্ধ্যা নদীর ইলিশের রান্না উপভোগ করেন।

মেলার ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়ীত্বে ছিলেন আটঘর কুড়িয়ানা ইউনিয়নের চেয়ারম্যান মিঠুন হালদার। এছাড়াও সার্বিক সহযোগীতা ছিলেন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন স্বরূপকাঠী (ট্যুয়াস) এর অন্যতম সদস্য মো. আসাদুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রুহুল আমিন, আকাশ হালদার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মোঃ রাকিব হোসেন, শেখর মজুমদার, অন্তর আকাশ, মোঃ ইব্রাহিম, মোসাঃ সাবিহা আফ‌রিন স্বর্না, মাটি প্রমুখ।l

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।