Nabadhara
ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
মার্চ ৯, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার ব্যবসায়ীকে ৩টি মামলায় নগদ আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

 

রবিবার (০৯ মার্চ) বিকেলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলার উলুখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় উলুখলা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সেনপাড়া গ্রামের আলী আশ্রাফের পুত্র বাপ্পি মিয়া(৩৫) কে ১ হাজার টাকা, রায়েরদিয়া গ্রামের আউলাদ হোসেনের পুত্র রাফিউলকে(২৫) ৪ হাজার টাকা, উলুখোলা  গ্রামের শওকত মুন্সীর পুত্র কেরামত মিয়া(৬০) কে ১ হাজার টাকা ও একই এলাকার সুশীলের পুত্র অর্জুনকে ২ হাজার টাকা জরিমানা আদায়সহ বাজার মনিটরিং করা হয়।

 

 

এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।