Nabadhara
ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাড়ে পাঁচ লাখ টাকার বিদেশি ম*দসহ দুইজন গ্রে’ফতার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ২১, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে ভারতের তৈরি বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুরের জৈনা এলাকার ফুটওভার ব্রিজের নিচে একটি মাহিন্দ্র বলেরো কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে মদসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।
পরে বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল নেত্রকোণার কলমাকান্দা থেকে গাজীপুরগামী একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান শনাক্ত করে জৈনা ফুটওভারের নিচে থামিয়ে দেয়। তল্লাশিকালে গাড়ির ভেতরে থাকা চারটি প্লাস্টিকের বস্তা থেকে মোট ১৬০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়, যার পরিমাণ ৬৬ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, কাভার্ডভ্যান চালক মো. ইমরান, পিতা মৃত আমির হামজা, বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার বোয়ালকান্দি এলাকায় এবং হেলপার মো. আরিফ হোসেন বাপ্পী (২৪), পিতা মৃত সাহাব উদ্দিন, বাড়ি নেত্রকোণা সদর উপজেলায়।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে মদ সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের অঞ্চলে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
জেলার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান ডিবি কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।