Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সপ্তাহের মধ‍্যে সবচেয়ে বরকতময় ও গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জুমার দিন

নবধারা ডেস্ক নিউজ
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক নিউজ

সপ্তাহের মধ্যে সবচেয়ে বরকতময় ও গুরুত্বপূর্ণ দিন হলো শুক্রবার বা জুমার দিন। ইসলামে এই দিনের মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই সম্মানজনক ধরা হয়। মুসলমানদের কাছে এ দিনটি বিশেষ ফজিলতের দিন। আল্লাহ তায়ালা এ দিনের গুরুত্ব বোঝাতে কোরআনে “সূরা জুমা” নাজিল করেছেন।

কোরআনে আল্লাহ বলেন, “হে ঈমানদারগণ! যখন জুমার দিনের নামাজের জন্য আজান দেওয়া হয়, তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পারো। আর যখন নামাজ শেষ হয়ে যাবে, তখন জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ (রিজিক) খুঁজে নাও। আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো।” (সূরা জুমা: ৯-১০)

রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন হাদিসে জুমার দিনের ফজিলত উল্লেখ করেছেন। তার মধ্যে কয়েকটি হলো—

১. জুমার দিন হলো সপ্তাহের সেরা দিন।
২.এ দিনে দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত রয়েছে।
৩. জুমার দিন গুনাহ মাফ হওয়ার সুযোগ মেলে।
৪. এই দিনে বেশি বেশি ইবাদত ও দরুদ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।