Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নাইম উদ্দিন আকন, পিরোজপুর
অক্টোবর ২১, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নাইম উদ্দিন আকন, পিরোজপুর

স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. ফিরোজ আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন পিরোজপুরের একটি আদালত। একইসঙ্গে তাকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৮ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ফিরোজ আলম বরগুনা জেলার বেতাগী উপজেলার ভোরা গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে ফিরোজ আলমের সঙ্গে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মৃত আমীর মল্লিকের মেয়ে বিউটি বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে ছয় সন্তানের জননী বিউটি পারিবারিক কলহের শিকার হন।

২০১৯ সালের ৫ অক্টোবর রাতে পারিবারিক বিরোধের জেরে ফিরোজ আলম তার স্ত্রী বিউটিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যার পর সে নিজেকে রক্ষা করতে প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ফাঁসানোর চেষ্টা করে।

নিহতের ভাই মো. ইউনুস মল্লিক ভান্ডারিয়া থানায় ফিরোজ আলমসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ফিরোজকে গ্রেফতার করে এবং তদন্ত শেষে আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

বিচারক সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আজ রায় প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।