Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যারা পেশিশক্তির মাধ্যমে ভোট ছিনিয়ে নিতে চায়, তাদের কেন্দ্রে কেন্দ্রে প্রতিহত করা হবে—মাওলানা মামুনুল হক

গোপালগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, যারা পেশিশক্তি বা সন্ত্রাসের মাধ্যমে ভোট ছিনিয়ে নিতে চায়, তাদের প্রতিটি ভোটকেন্দ্রে প্রতিহত করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শহরের সমন্বিত সরকারি অফিস ভবন সংলগ্ন সড়কে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, “কিছু প্রার্থী অতীতের আচরণ ও স্বভাবগত কারণে এখনো সন্ত্রাসী রাজনীতি থেকে সরে আসতে প্রস্তুত নয়। যদি কেউ পেশিশক্তি কিংবা সন্ত্রাসের মাধ্যমে জনগণের ব্যালটের রায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করতে বাধ্য হবো।”

তিনি আরও বলেন, “যারা পেশিশক্তি প্রয়োগের চিন্তা করছেন, যারা অতীতের মতো আবার সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন—তাদের সতর্ক করে দিতে চাই, এই বিপজ্জনক পথে পা দেবেন না।”

১১ দলীয় জোট প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, “১১ দলীয় জোট কোনো ব্যক্তিগত স্বার্থ আদায়ের জন্য গঠিত হয়নি। এই জোট কোনো একক দল বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যেও গড়ে ওঠেনি। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করি নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে এবং সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে।”

পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সভা শেষে মাওলানা মামুনুল হক ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।