Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ১০১ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর এলাকা থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, রবিবার(১ ফেব্রুয়ারি)দিবাগত রাতে হাট ফাজিলপুর ক্যাম্পের এসআই শামীম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নিত্যানন্দনপুর এলাকায় অভিযান চালান। অভিযানে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রামনগর গ্রামের মতিয়ার মন্ডলের ছেলে সান মন্ডল ও আক্কাস আলী মন্ডলের ছেলে জুয়েলকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

হাট ফাজিলপুর পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদেরকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এছাড়া এদের সঙ্গে যারা জড়িত আছে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।