Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ দূষণরোধ ও কর্মপরিবেশ উন্নয়নে নরসিংদীতে তিন কারখানা পরিদর্শন

নরসিংদী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

পরিবেশ দূষণরোধ এবং শিল্পকারখানার কর্মপরিবেশ উন্নত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদীর শিবপুর ও রায়পুরা উপজেলায় অবস্থিত তিনটি শিল্পকারখানা সরেজমিন পরিদর্শন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসানের নির্দেশনায় জেলা প্রশাসন কর্তৃক গঠিত মনিটরিং সেলের মাধ্যমে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শনকৃত কারখানাগুলো হলো— আরমান ফিড অ্যান্ড ফিশারিজ মিল (মরজাল, রায়পুরা), আব্দুল্লাহ পোল্ট্রি ফিড মিল (চৈতন্যা, শিবপুর) এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড (শিবপুর)।

পরিদর্শনকালে পরিবেশ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বয়লার পরিদর্শক দপ্তর এবং ফায়ার লাইসেন্স সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মনিটরিং টিম কারখানাগুলোর পরিবেশগত ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং শ্রমিকদের কর্মপরিবেশ সংক্রান্ত বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরগুলোর পরামর্শ নোট করেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নরসিংদী জেলার শিল্পকারখানাগুলোতে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়ে তুলতে মনিটরিং সেলের এ ধরনের পরিদর্শন কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।