Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে বাসচাপায় দাদী-নাতনীর মৃত্যু

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি 
মে ৫, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি 

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় দাদী ও নাতনীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার পশ্চিম জয়শ্রী গ্রামের কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকছানা ইয়াসমিন (৬৫) এবং তার নাতনী আরফা বেগম (৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৩৬৭১) সকাল পৌনে ১০টার দিকে ছেড়ে আসে। পরে বেলা সোয়া ১২টার দিকে বাসটি পশ্চিম জয়শ্রী এলাকায় দ্রুতগতিতে চলার সময় রাস্তা পারাপারেরত অবস্থায় থাকা দাদী ও নাতনীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।