Nabadhara
ঢাকাবুধবার , ২৪ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে বিআরডিবি নির্বাচনে চেয়ারম্যান হলেন হায়দার মোল্লা

MEHADI HASAN
নভেম্বর ২৪, ২০২১ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে হাসান মোল্লা হায়দার। বুধবার সকাল ১১টায় শুরু হওয়া নির্বাচনে নির্ধারিত সময় ৪টার পূর্বে দুপুর ২ টায় শতভাগ ভোট সম্পন্ন হয়।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে  হাসান মোল্লা হায়দার (ছাতা) মার্কায় ৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বিন্দ্বী প্রার্থী আব্দুল হামিদ চৌধূরী (হামিদুল) চেয়ার মার্কায় ৫০ ভোট পান। বিষয়টি নিশ্চত করেছেন উক্ত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান।

এ নির্বাচন পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখর পাল। নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়োজিত ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।