Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ২০, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আয়োজিত এক সুধী সমাবেশে মাদক কারবারি বা চাঁদাবাজকে ধরিয়ে দিতে কার্যকর তথ্যদাতার জন্য ১ লাখ টাকা এবং ছিনতাইকারীকে ধরতে সহায়তাকারীর জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

সোমবার (২০ জুলাই) মহানগরের বাসন এলাকার ঈদগাহ মাঠে স্থানীয় সুধীবৃন্দের উদ্যোগে এবং বাসন মেট্রো থানার সহযোগিতায় “মাদক সেবন বন্ধ কর, সুশীল সমাজ গড়ে তোল” প্রতিপাদ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। নতুন প্রজন্মকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে।”

সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে সিটি প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “অপরাধীদের কোনো পরিচয় নেই। সমাজকে নিরাপদ রাখতে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কার্যকর তথ্য দিয়ে মাদক কারবারি বা চাঁদাবাজকে ধরিয়ে দিলে তথ্যদাতাকে ১ লাখ টাকা এবং ছিনতাইকারীকে ধরতে সহায়তা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, “মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে।”

সভাপতির বক্তব্যে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপস নেই। সমাজের প্রতিটি মানুষকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, মাদককে কেন্দ্র করে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও পারিবারিক সহিংসতাসহ নানা সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুলসং

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।