Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত !

MEHADI HASAN
জানুয়ারি ১১, ২০২২ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা- মহজন সড়কের খলিশাখালি এলাকায় মাটিবাহী ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) রাতে এই এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইলিয়াস শেখ (৪৭) তিনি লক্ষীপাশা গ্রামের দবির শেখের ছেলে। আহতরা হলেন লক্ষীপাশা গ্রামের মন্টু মন্ডলের ছেলে সুজন মন্ডল (৩২) এবং চর-করফা গ্রামের লিয়াকত ভূঁইয়ার ছেলে হাসিব ভূঁইয়া (১৮)। স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মহজন মহাসড়কে একটি মাটিবাহী ট্রলি ও মটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয় এতে মটরসাইকেল এ থাকা ৩ জন গুরুতর আহত হয় পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এসময় উন্নত চিকিৎসার জন্যে ইলিয়াস শেখ কে খুলনা নেয়ার পথে রাত সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে নবধারা কে বলেন এ ঘটনায় ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।