Nabadhara
ঢাকাশনিবার , ২২ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আহন্মেদ ইমতিয়াজ বুলবুলের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী

MEHADI HASAN
জানুয়ারি ২২, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সবিতা রায়,বিশেষ প্রতিনিধিঃ

স্বনামধন্য ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা সকলের প্রাণপ্রিয় সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল এর আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। ১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর তিনি রাজধানী ঢাকার নয়াপল্টনে তার জন্ম।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের পৈতৃকবাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জের আটিয়াকান্দি। তার পিতার নাম ওয়াফিজ আহমেদ ও মাতার নাম ইফাদ আরা নাজিমুন নেসা। ঢাকার আজিমপুরের ওয়েস্টটেন্ট উচ্চ বিদ্যালয়ে তিনি মাধ্যমিক সম্পন্ন করেন এবং পরবর্তীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ইমতিয়াজ বুলবুল ছাত্রজীবনে মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। এসময় তিনি স্বাধীনতা যুদ্ধের ২ নাম্বার সেক্টরে মেজর আবু তাহের মোহাম্মদ হায়দারের অধীনে যুদ্ধ করেন। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চলাইটের পর বুলবুল ও তার বন্ধুরা মিলে পাকিস্তানিদের কাছ থেকে অস্ত্র ছিনতাই করে ছোট একটি মুক্তিযোদ্ধা দল গঠন করেন যাদের ঘাঁটি ছিল ঢাকার জিঞ্জিরায়। জুলাইয়ে বুলবুল ও তার বন্ধু সরোয়ার মিলে নিউ মার্কেটের ১ নাম্বার প্রবেশমুখের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর লরিতে গ্রেনেড হামলা করেন। এরপর অগস্টে ভারতের আগরতলায় কিছুদিন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ঢাকায় ফিরে ‘ওয়াই (ইয়াং) প্লাটুন’ নামে একটি গেরিলা দল গঠন করে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল তিন শতাধিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। তিনি সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদি, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলু, আগুন, কনকচাঁপাসহ বাংলাদেশী প্রথমসারির প্রায় সকল জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের নিয়ে কাজ করেছেন। দেশের সঙ্গীতে অসামান্য অবদানের জন্য আহমেদ ইমতিয়াজ বুলবুল রাষ্ট্রীয় অন্যতম শ্রেষ্ঠ সম্মাননা একুশে পদক-এ ভূষিত হন। জাতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরষ্কার ও পান তিনি। তার সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- নয়নের আলো, মরণের পরে,সহযাত্রী, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, বিয়ের ফুল, তেজি, আম্মাজান, আব্বাজান,মুক্তি চাই, প্রেমের তাজমহল ইত্যাদি। তার সুরারোপিত গানের মধ্যে অন্যতম হচ্ছে- সব কটা জানালা খুলে দাও না, ও মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে, আমার বাবার মুখে প্রথম যেদিন, আমি তোমারি প্রেমও ভিখারি, ও আমার মন কান্দে- ও আমার প্রাণ কান্দে, আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকবো উল্লেখযোগ্য।

২২ জানুয়ারি,২০১৯ সালে আহম্মেদ ইমতিয়াজ বুলবুল পৃথিবীর মায়া ত্যাগ করেন। সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালকের মৃত্যুদিনে নবধারা পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।