Nabadhara
ঢাকাশনিবার , ২২ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সুলতানের শিল্পকর্ম ফিরলো সংগ্রহশালায়

MEHADI HASAN
জানুয়ারি ২২, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

মেরামত শেষে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ক্ষতিগ্রস্ত তিনটি শিল্পকর্ম নড়াইল এস এম সুলতান সংগ্রহশালায় (সুলতান কমপ্লেক্স) ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহাবুবা করিম ও শিল্পকলা একাডেমির কর্মকর্তা হাসানুর রহমান রিয়াজ ছবিগুলো হস্তান্তর করেন।এসময় জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার জাহিদুল ইসলাম ছবিগুলো গ্রহন করেন। ক্ষতিগ্রস্ত ছবি তিনটি হলো ‘ফসল সংগ্রহ’, ‘মাছ শিকার’ ও ‘জমি তৈরি’। জেলা কালচারাল অফিসার সুলতান কমপ্লেক্সের কিউরেটর হায়দার আলী,জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ হানিফসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

২০২১ সালের ২৫ ফেরুয়াারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিমের নেতৃতে ৮ সদস্যের একটি টিম নড়াইলে এসে শিল্পীর নষ্ট হয়ে যাওয়াা তিনটি ছবি ‘জমি কর্ষণ, ধান মাড়াই’ এবং ‘চর দখল’ সুলতান কমপ্লেক্সে প্রতিস্থাপন করে আরও ৩টি ছবি ‘ফসল সংগ্রহ’, ‘মাছ শিকার ও ‘জমি তৈরি’ মেরামতের জন্য ঢাকায় নিয়ে যান। প্রায় এক বছর পর এ তিনটি ছবি মেরামত করে এনে তা প্রতিস্থাপন করে দর্শকদের জন্য উন্মুক্ত করা হলো।

একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত চিত্রশিল্পী এসএম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।