শফিকুল ইসলাম সাফা,চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে একই দিনে বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী,গৃহবধুসহ বিষপান করে ৪জন আত্মহত্যার চেষ্টা করেছেন।মুমুর্ষ অবস্থায় পরিবারের লোকজন তাদের কে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পারিবারিক কলহ, প্রেমে ব্যার্থতায় হতাশাগ্রস্ত হয়ে তারা আত্যহুতির এ পথ বেছে নিতে চেয়েছিল বলে জানা গেছে।
বিষপান করা রোগীরা হলেন, কলিগাতী গ্রামের অহিদুজ্জামান শেখ( ২৫) , চর ডাকাতিয়া গ্রামের রামিম ( ১৮), গোড়া নালুয়ার পলি মজুমদার(২২) ও নাজির পুরের বাগাজোড়া প্রামের তহমিনা আক্তার( ২৩)।
বঙ্গলবার দুপুরে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানিয়া অধীকারী জানান, গত ২৪ ঘন্টায় বিষপান করে হাসপাতালে ৪জন রোগী ভর্তি হয়েছে। তাদেরকে সর্বচ্চ চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

