শফিকুল ইসলাম সাফা,চিতলমারীঃ
চিতলমারীতেে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক ব্যাবহার না করা ও সংক্রমণ আইন ভঙ্গ করার অপরাধে ১০টি মামলায় ৫হাজার ৫শ টাকা অর্থদন্ড প্রদান করেছেন সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা নবধারা কে জানান, উপজেলায় করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন করতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পরা স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১০টি মামলায় ৫হাজার ৫শ টাকা জরিমানা আদায় সহ মাস্ক বিতরন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

