Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে যাত্রীবাহী বাসের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

MEHADI HASAN
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাসের চাপায়  বিরাজ মোল্লা (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খুলনা মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার দেড়বোয়ালিয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

নিহত বিরাজ মোল্লা মোল্লাহাট উপজেলার নগরকান্দি গ্রামের মোঃ লুৎফর মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে মোল্লাহাট সদর থেকে গরু বিক্রির টাকা নিয়ে  মোটরসাইকেল চালিয়ে  বাড়ির দিকে ফিরছিলেন বিরাজ মোল্লা। পথিমধ্যে দেড়বোয়ালিয়া নামকস্থানে পৌছালে মাওয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস সেন্টমার্টিন পরিবহন বিরাজ মোল্লাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছি। সেইসাথে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।