দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে পটুয়াখালী জেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। এবি পার্টির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও বরিশাল বিভাগের সহকারী সমন্বয়ক প্রকৌশলী মোঃ কামাল হোসেন উপস্থিত থেকে কম্বল বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান, বায়েজিদ, পাঙ্গাশিয়া ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেক, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল হাকিম রানা,৫নং ওয়ার্ড ইউপি সদস্য রানা হাওলাদার ৯ওয়ার্ড ইউপি সদস্য কাজী সুলতান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

