Nabadhara
ঢাকাসোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

MEHADI HASAN
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

‘বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী বাক্তির অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। সোমবার (৭ ফ্রেরুয়ারি) জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নড়াইলের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ঐ স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ওবায়দুল্লাহের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ফকরুল হাসান, জেলা সমাজ সেবার উপ-পরিচালক রতন কুমার হালদার, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।