Nabadhara
ঢাকাশনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত-১

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে ইজিবাইকের ধাক্কায় পথচারী সুরতী বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের দেড়বোয়ালিয়া  এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত সুরতী বেগম  উপজেলার গাংনী ইউনিয়নের মাতারচর গ্রামের মৃত পাচু শেখের  স্ত্রী। এঘটনায় ইজিবাইকের যাত্রী মালেক মোল্লা (২০) আহত হয়েছেন। আহত মালেক মোল্লাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন । মালেক মোল্লা উপজেলার কোদালিয়া গ্রামের ফুলমিয়া মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সুরতী বেগম সন্ধ্যা ৭ দিকে খুলনা-মাওয়া মহাসড়কের দেড়বোয়ালিয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এমন  সময় মোল্লাহাট থেকে ছেড়ে আসা যাত্রী বোঝায় একটি ইজিবাইক তাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। এসময় ইজিবাইকের যাত্রী মালেক মোল্লা ও রাস্তায় পড়ে আহত হন। স্থানীয়রা আহত দুজনকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য ভর্তি করেন। সেখানে ১৫ মিনিট পর সুরতী বেগম মারা যান।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান নবধারা কে জানান, আমরা নিহত বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি। ঘাতক ইজিবাইকটিকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।