Nabadhara
ঢাকাসোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় গান স্যালুটে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল হকের দাফন সম্পন্ন !

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিযায় বীর মুক্তিযোদ্ধা শেখ রেজাউল হকের দাফন সম্পন্ন হয়েছে। ২৮ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ৮ টায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ট্রোক জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

রেজাউল হক উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আসগর শেখের ছেলে। ২৫ ফেব্রুয়ারী (শুক্রবার) ষ্ট্রোক জনিক কারণে অসুস্থ হয়ে রেজাউল হক কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮ টায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে। আজ বিকাল সোয়া ৪ টায় কালিয়া সরকারী শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজ মাঠে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গান স্যালুটের মা্যেমে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুক্তিযোদ্ধারা ও স্থাণীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।