Nabadhara
ঢাকাবুধবার , ২ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় এম এ হক কারিগরি মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

MEHADI HASAN
মার্চ ২, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

 শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া এম এ হক কারিগরি ও বানিজ্যক মহাবিদ্যালয়ের ২০২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ২মার্চ বুধবার সকালে দুইশতাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করেন কলেজের অধ্যক্ষ সহ সকল শিক্ষকরা।

লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ হামিদ ভূইয়া সকল নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, কারিগরি শিক্ষাছাড়া দেশ উন্নয়ন করা সম্ভব নয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষাকে বেশি প্রাধান্য দিয়েছেন। সকল শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করে দেশকে ও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।

কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব মোল্যা সাহাদত হোসেন, প্রভাষক মোঃ বাবুল আক্তার,মিহির কান্তি তরফদার, সোনিয়া মোস্তাফিজ, দেবব্রত কুমার ঘোষ, আবু বক্কর ছিদ্দিকি,কাজি গোলাম মোস্তফা,প্রথম আলো প্রতিনিধি মারুফ সামদানি, ভোরের কাগজের প্রতিনিধি আবু আবদুল্লাহ, ইত্তেফাক প্রতিনিধি এস এম শরিফুল ইসলাম , আমার সংবাদের প্রতিনিধি সরদার রইচ উদ্দিন টিপু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।