Nabadhara
ঢাকাশনিবার , ৫ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়ায় দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ১১

MEHADI HASAN
মার্চ ৫, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়ায় ইউনিয়নের লাহুড়িয়া মোল্যা পাড়ায় গ্রাম্য আধিপত্যর বিস্তার নিয়ে চেয়ারম্যান কামরান সিকদার ও সাবেক চেয়ারম্যান দাউদ হোসেন গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছে।

শুক্রবার(০৪ মার্চ) সকালে লাহুড়িয়া মোল্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৮ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে , কামরান সিকদার বর্তমান ইউপি চেয়ারম্যান এবং দাউদ হোসেন সদ্য বিদায়ী চেয়ারম্যান শুক্রবার সকালে লাহুড়িয়া মোল্যা পাড়ায় মহিব উল্লাহ মোল্যার বাড়ির সামনে সাবেক চেয়ারম্যান দাউদ হোসেন গ্রুপের লোকেরা জড়ো হতে থাকে। এ সসময় প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান কামরান সিকদারের লোকজন ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কামরান সিকদার গ্রুপের আজিজার,মিরাজুল ইসলাম,মুজাহিদ মোল্যা ও তারিক শেখ আহত হয়।

অপর পক্ষে দাউদ হোসেন গ্রুপের মাফুজুর শেখ,তোফায়েল শেখ,খলিলুরর রহমান,রিপন শেখ,রাজ্জাক মোল্যা,তানহাসহ কয়েকজন আহত হয়। গুরুতর আহত ৮ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন নবধারা কে বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।