Nabadhara
ঢাকাশনিবার , ৫ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

MEHADI HASAN
মার্চ ৫, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সাব্বির আহম্মেদ, জেলা প্রতিনিধি পিরোজপুরঃ

শনিবার (৫ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পিরোজপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়ে বিকেল ৪ টায় শেষ হয়। জেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি এ.কে.এম.এ আউয়ালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট এম.এ হাকিম হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন আমাদের একমাত্র নেতা গনতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তার উন্নয়ন কাজকে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোন বিকল্প নাই। দলের মধ্যে যারা বিভেদ করে দলকে দুর্বল করে তাদের এ দলে জায়গা হবে না। তাদের বহিস্কার করা হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাম্মী আহমেদ, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, গোলাম কবীর রাব্বানী চিনু, এ সময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস প্রমূখ। পরে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ তাদের উপজেলা ও ইউনিয়নের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন। সভায় দ্রুততম সময়ের মধ্যে জেলা ও উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তাগিদ দেয়া হয়। এ সময়ে মঠবাড়িয়া,ভান্ডারিয়া,নেছারবাদ, কাউখালি, নাজিরপুর, ইন্দুরকানী উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকেরা তাদের কমিটির কার্যক্রম নিয়ে মতামত ব্যক্ত করেন। পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর সাদউল্লাহ লিটন এর কাছে জননেতা আ ফ ম বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে জানতে চান।

এ সময়ে সাদউল্লাহ লিটন  বলেন, আমাদের সদরে নেতা কর্মীদের অবস্থা বেশ ভাল ছিলো কিন্তু গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নির্বাচনী প্রচারনা কালে বিদ্রোহী প্রার্থীর গুলিতে যুবলীগ নেতা ফয়সাল মাহাবুব শুভ এর মৃত্যু হয়, কদমতলা ইউনিয়নে নৌকার কর্মীর হাত কেটে নিয়েছে বিদ্রোহী প্রার্থীর গ্রুপ এই কাজগুলো আমাদের ব্যথিত করে। আমরা পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ, কে, এম, এ আউয়াল ও জননেতা পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক মহোদয়ের নির্দেশে নৌকা মার্কা নিয়ে মাঠে রাত দিন কাজ করেছি জননেত্রীর হাতকে শক্তিশালী করতে।

আমরা যুবলীগ নেতা শুভ কে হারিয়েছি এর সঠিক তদন্ত ও বিচার চাই। আর যেন দলীয় নেতা কর্মীর এভাবে জীবন দিতে না হয়। এর আগে সকাল ৯ টায় নাজিরপুর পিরোজপুর সড়কে পিরোজপুর জেলা সেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারন সম্পাদক সুমন সিকদার এর নেতৃত্বে মটরসাইকেল শোভাযাত্রা ও সংবর্ধনা সহকারে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ,ফ,ম বাহাউদ্দিন নাসিম পিরোজপুর সার্কিট হাউজে এসে পৌঁছান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।