Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

উদ্দীপন পিরোজপুরের উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস ২০২২ পালন

MEHADI HASAN
মার্চ ৮, ২০২২ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সাব্বির আহম্মেদ, জেলা প্রতিনিধি পিরোজপুরঃ

আর্ন্তজাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে উদ্দীপন পিরোজপুরের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল, র‌্যালী, মানব বন্ধন, আলোচনা সভা, শ্রেষ্ঠ গ্রাহক ও নারী উদ্যোক্তাকে অ্যাওর্য়াড প্রদান, ফ্রী সাস্থ্য ক্যাম্পেইন ও সাংস্কৃতিক অন্ষ্ঠুান। উদ্দীপন পিরোজপুর শিশু ও যুব ক্লাবের সদস্য সুমাইয়া আক্তার তন্নির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, উপপরিচালক, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, পিরোজপুর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, জোন ব্যবস্থপক, পিরোজপুর জোন। কাইয়ুম হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক, পিরোজপুর অঞ্চল। বক্তব্য রাখেন নাজমা বেগম, সিনিয়র প্রশিক্ষক,পিরোজপুর। সামাজিক প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোঃ আবু রাইহান। হেলথ্ প্রোগ্রামের সাস্থ্য সহকারী পূজা মিস্ত্রী। সদর শাখার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন উদ্দীপন পিরোজপুর জোনের গ্রাহকদের শ্রেষ্ঠ তিনজন নারী উদ্যোক্তা মোছাঃ সাহিদা বেগম, পিরোজপুর সদর। সুরাইয়া বেগম ও শরিফা বেগম, বাগেরহাট।

ক্লাব সহায়ক অমিত বিশ^াসের সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- জোনাল হিসাব রক্ষক নাজমুল হক,আইটি অফিসার মোখলেছুর রহমান সহ উদ্দীপন পিরোজুর সদর শাখার সকল কর্মকর্তা কর্মচারী, উদ্দীপন শিশু ও যুব ক্লাব পিরোজপুরের সদস্য ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন বিশ^ ব্যাপী দিবসটি পালন করা হলেও নারী জাতী সহিংসতা ও নির্যাতন থেকে আজও মুক্তি পায়নি। বিশেষ ভাবে অর্থনৈতিক ভাবে নারীরা অনেক পিছিয়ে আছে। জেন্ডার সমতা রক্ষা করতে হলে সামাজিক, রাজনৈতিক বৈষম্য দূর করনের পাশাপাশি অর্থনৈতিক ভাবেও নারীদেরকে সাবলম্বী হতে হবে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য রোধ এবং নারীদেরকে অর্থনৈতিক ভাবে সাবলম্বী করার জন্য উদ্দীপন ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে।

অনুষ্ঠানে পিরোজপুর জোনের শ্রেষ্ঠ তিন জন নারী উদ্যোক্তাকে পূরুস্কার প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।