Nabadhara
ঢাকারবিবার , ১৩ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ঘের ব্যাবসায়ী বৃদ্ধকে গলা কেটে হত্যা ২ শ্রমিক আটক

MEHADI HASAN
মার্চ ১৩, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারীতে শৈলেন্দ্রনাথ মন্ডল (৭২) ঘের ব্যাবসায়ীকে গলা কেটে হত্যা করেছে তার জমিতে কামলা দিতে আশা দুই শ্রমিক। শনিবার ( ১২মার্চ) রাতে উপজেলার খিলিগাতী এলাকায় বৃদ্ধের ঘেরের ধান ক্ষেতের মধ্যে তাকে হত্যা করা হয়। বৃদ্ধাকে হত্যার পরে বাড়িতে এসে তার স্ত্রী রম্ ামন্ডল (৬০) কে হত্যার চেষ্টা করে।

অপূর্ব মন্ডল ও সুব্রত হালদার নামের ওই দুই শ্রমিক। রবিবার (১৩ মার্চ) ভোরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারেগরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে চিতলমারী থানা পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানান, উপজেলার খিলিগাতী গ্রামের শৈলেন্দ্রনাথ মন্ডল (৭২) মৎস্য ঘেরে কাজ করার জন্য ২ জন শ্রমিক আনেন বাড়িতে। সুব্রত হালদার(৩৫) ও অপূর্ব মন্ডল(২০) নামের এই দুই শ্রমিকের বাড়ি মোড়েলগঞ্জের জিউধারা ইউনিয়নের বটতলা গ্রামে।

টাকার লোভে ১২ মার্চ সুব্রত হালদার ও অপূর্ব মন্ডল বৃদ্ধের হাত পা বেধে তাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনা ঘটিয়ে তারা শৈলেন্দ্রনাথ মÐলের বাড়িতে এসে তার স্ত্রী রমা মÐল( ৬০) কে বিদ্যুতের সর্ট দিয়ে ঘরে থাকা টাকা লুট করে পালানোর চেষ্টা করে। এ সময় আর্তচিৎকারে প্রতিবেশিরা ছুটে আসলে ঘাটকরা পালিয়ে য়ায়। বিষয়টি তৎক্ষণাৎ পুলিশকে জানানো হলে পুলিশ দুরূত অভিযান চালিয়ে ঘাতক সুব্রত হালদার ও অপূর্ব মÐলকে আটক করেছে।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, বৃদ্ধকে হত্যার ঘটনায় জড়িত দুই শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। প্রথমিক ভাবে জানতে পেরেছি টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তারা এই হত্যার ঘটনা ঘটিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এর সাথে অন্যকোন ঘটনা আছে কিনা তাও ক্ষতিয়ে দেখছে পুলিশ। নিহতের মরা দেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।