Nabadhara
ঢাকারবিবার , ১৩ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় পুলিশ হওয়া হলোনা মোংলার শ্বাশত রায়ের

MEHADI HASAN
মার্চ ১৩, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,বাগেরহাটঃ

বাগেরহাটে পুলিশের চাকুরি পরীক্ষায় অংশ গ্রহণ করে বাড়ি ফেরার পথে পিকআপপের চাপায় শাশ্বত রায় (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৩ মার্চ) বিকেলে বাগেরহাট-খুলনা মাহাসড়ক দিয়ে কাটাখালি যাওয়ার পথে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকার বালিয়ার দোকানের সামনে পৌছালে একটি কুকুরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় শাশ্বত। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শাশ্বত মারা যায়। পিকআপটিকে জব্দ ও মরদেহ উদ্ধার করেছে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ। নিহত শাশ্বত রায় মোংলা উপজেলার বুড়িরডাংগা এলাকার সুখেন্দু রায়ের ছেলে।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আলী নবধারা কে বলেন, বাগেরহাট-খুলনা মাহাসড়ক দিয়ে কাটাখালি যাওয়ার পথে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকার বালিয়ার দোকানের সামনে পৌছালে একটি কুকুরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় শাশ্বত। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শাশ্বত মারা যায়। আমরা নিহতের মরদে উদ্ধার করেছি। সেই সাথে শাশ্বতকে চাপা দেওয়া পিকআপটিকে জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।