জেলা প্রতিনিধি, বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশ গ্রহনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহ. শাহ আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা, ললন কুমার মন্ডল, নূর মোহাম্মদ খান, জীবন কৃষ্ণ চৌকিদার ও শর্মিষ্ঠা মন্ডলসহ ১০৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

