Nabadhara
ঢাকারবিবার , ১৩ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

MEHADI HASAN
মার্চ ১৩, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
পিরোজপুর সদর উপজেলায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।
পিরোজপুর সদর থানার ওসি আ জ মোঃ মাসুদুজ্জামান জানান, পৌর শহরের হোলের হাওলা গ্রাম থেকে শনিবার রাতে জুয়েল শেখ নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।
জুয়েল শেখ (২৯) ওই গ্রামের মৃত কাঞ্চন শেখের ছেলে।
ধর্ষিত মেয়েটির মায়ের ভাষ্যমতে, তার প্রতিবন্ধী দশ বছরের মেয়েকে শনিবার সকালে একা বাসায় রেখে কাজে বেরিয়ে যান। তার স্বামী মারা যাওয়ার পরে তিনি মানুষের বাসায় কাজ করেন। দুপুরে তার মেয়ে গোসল করার জন্য ঘর থেকে পাশের ঘরে বের হলে জুয়েল তাকে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে নিজের ঘরে ধর্ষণ করে। তিনি বিকেলে কাজ থেকে ফেরার পরে মেয়ের থেকে ঘটনা শুনে থানায় মামলা করলে জুয়েলকে পুলিশ আটক করে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সদর ওসি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।