Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

রামপালে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

MEHADI HASAN
মার্চ ১৭, ২০২২ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

 সুজন মজুমদার, রামপাল প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশুদিবস পালন উপলক্ষে পবিত্র কোরআন তেলোয়াত, পবিত্র গীতা পাঠ, দোয়া মাহফিল, কেক কাটা, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন রামপাল উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। অন্যান্যর মধ্যে আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব, উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ মোতাহার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, রামপাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দীন, উপজেলা প্রকৌশলী মোঃ গোলজার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান প্রমূখ।

এসম বক্তাগণ বলেন, বঙ্গবন্ধু শুধু জাতীয় পর্যায়ের নেতা ছিলেন না, তিনি সারা বিশ্বে শোষিত-বঞ্চিত নিপীড়িত মানুষের হৃদয়ের কথা বলতেন। বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্ণ করেছে এবং একই সময়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী গোটা জাতি শ্রদ্ধার সাথে আজ পালন করছেন। আমরা জাতি হিসেবে আজকে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছি। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অক্লান্ত পরিশ্রম এবং তার সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের দেশ এগিয়ে যাচ্ছে এবং বিশ্বে বাংলাদেশ আজ একটি পরিচিত জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।