Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত

MEHADI HASAN
মার্চ ১৭, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে আওয়ামীলীগ কাযার্লয় ও সকল ওয়ার্ড কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা ছাত্রলীগ একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীগ কাযার্লয়ে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকাল ৮ টায় জয়পুর উপজেলা আওয়ামীলীগ কাযার্লয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

পরে উপজেলা আওয়ামীলীগের কাযার্লয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম ফয়জুল হক রোম, নড়াইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সস্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিকদার আজাদ রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মুন, ইতনা ইউপি চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, পৌর আ.লীগের সভাপতি কাজী বনি আমিন, সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ। আলোচনা সভার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।