Nabadhara
ঢাকাসোমবার , ১১ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে ২ কোটি টাকা মূল্যের তক্ষকসহ আটক ১

MEHADI HASAN
এপ্রিল ১১, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় প্রায় দুই কোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ উত্তম হালদার (২৯) নামে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৮ বরিশাল।

গতকাল রবিবার (১০ এপ্রিল) সন্ধা ৭ টার সময় নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে উত্তম হালদারকে আটক করা হয়। উত্তম হালদার(২৯)উত্তর হোগলা বুনিয়া গ্রামের নিরেন হালদার এর ছেলে।

র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে অভিযান চালাই এ সময় উত্তম হালদারকে ৪টি তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত ৪টি তক্ষকের মূল্য প্রায় দুইকোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব আরও জানায়,আটককৃত উত্তম হালদার অনেকদিন যাবত তক্ষক কেনাবেচায় জড়িত। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।