শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা আইনশৃঙ্কলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান,ওসি এ, এইচ,এম, কামরুজ্জামান খান, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান আলহ্জ্বা নিজাম উদ্দিন শেখ,ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া শেখ, অর্চনা দেবী বড়াল ঝর্ণা, কাজী শাহীন,অলিউজ্জামান জুয়েল, দৈনিক যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম সাফা, চিতলমারী পেসক্লাবের সভাপতি মীর মাসুদ সোইন প্রমুখ।
এসময় পবিত্র মাহে রমজান ও আগামী পবিত্র ঈদুল ফেতরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং মাদক নিয়ন্ত্রনে ইউপি চেয়ারম্যানসহ সকলের সহযোগীতা কামনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

