Nabadhara
ঢাকারবিবার , ১৭ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের গোবরা মিত্র কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

MEHADI HASAN
এপ্রিল ১৭, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের সদর উপজেলার গোবরা মিত্র মহাবিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবসে এক আলোচনা সভা ও মুজিবনগর সরকারের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় ৷

দুপুরে জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা শিক্ষা অফিসার এস, এম ছায়েদুর রহমান ৷ বিশেষ অতিথি ছিলেন জেলার বিএলএফ এর গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু আরো বক্তব্য রাখেন, গোবরা মিত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ আনোয়ার হোসেন মোল্যা প্রমুখ।

বক্তারা ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বিষয়ে অত্যন্ত তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন ৷ উক্ত অনুষ্ঠানে ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন, ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে উক্ত সরকারের উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে আলোচনা হয় ৷মুজিবনগর সরকার গঠনের পটভূমি, মুক্তিযুদ্ধের সফল সমাপ্তির পেছনে ঐ সরকারের কার্যকর ভূমিকা, মুক্তযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রতি বর্হিবিশ্বের সমর্থন ইত্যাদি বিষয়ে তথ্যবহুল আলোচনা করা হয় ৷ আলোচনার শুরুতে মুজিবনগর সরকারের উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় ৷ অনুষ্ঠানে প্রায় তিনশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন ৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।